বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

শক্তিশালী নেটওয়ার্কের আওতায় আসছে তিন জেলা

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১, ৮:৩৫ অপরাহ্ন

শক্তিশালী নেটওয়ার্কের আওতায় আসছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান। এই তিন জেলায় তথ্যপ্রযুক্তি শক্তিশালী করতে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করা হবে। সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজটি করবে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (০৯ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৬তম বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্পটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের এ তথ্য জানান।
শামসুল আরেফিন বলেন, তিন পার্বত্য জেলায় স্থায়ী নেটওয়ার্ক স্থাপনের জন্য ‘টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাসমূহের ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন (কানেক্টেড বাংলাদেশ)’ প্রকল্পের আওতায় কাজ করা হবে। মোট ৫৯টি ইউনিয়নে স্থায়ী নেটওয়াযর্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলের ইউনিয়নগুলো অতিদুর্গম বিধায় নিরাপত্তা ঝুঁকি ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার কথা বিবেচনা করে কাজটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর