মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গার হলি চাইল্ড স্কুলের ঈর্ষণীয় সাফল্য গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০০ কোটির অর্থনীতির ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে দেখতে চায় এলাকাবাসী: এমপির সুপারিশে মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি গোপালপুরে হেমনগরে মাদক, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা সৌদি আরবে আগুনে মৃত্যু; পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের গুণগত শিক্ষায় এগিয়ে রুহিয়ার ব্রাইট স্টার, এসএসসিতে চমক সদ্য ঘোষিত এসএসসির ফলাফলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ঐর্শনীয় সাফল্য  আটোয়ারীর খাল খনন কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী সন্তুষ্ট, প্রশংসিত হয়েছেন ইউএনও

অভয়নগরে ডাষ্টবিনে ফেলা আমের আঁটি বিক্রি করে অর্থ উপার্জন করছে অসহায়-দরিদ্র বস্তিবাসি

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১, ১০:০০ পূর্বাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার পৌর-নওয়াপাড়া বেঙ্গলগেট এলাকায় কিছু হত-দরিদ্র রেলবস্তিবাসি ময়লা-আবর্জনার স্তূপথেকে আমের আঁটি সংগ্রহ করে তা আবার বিক্রি করে পেটের খোরাকি যোগাচ্ছে ৷ সরেজমিনে দেখা গেছে , বস্তিবাসি লিপি বেগম ,কাজল,সোনিয়া ,জাহানারা বেগম, মিনা ,রাবেয়া ,রাহিলা ,সাফিয়া বেগম ও সুফিসহ আরো অনেকেই আমের আঁটি সংগ্রহ করছে ৷

উপজেলার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কোন নির্দিষ্ট স্থানে ময়লা-আর্বজনা ফেলার জন্য একটি করে ড্রাম রাখা হয়েছে ৷ অনেকে মন্তব্য করছে , ওয়ার্ডবাসি যত ময়লা-আবর্জনা পঁচাবাসি, খাবার খেয়ে ওই ড্রামে জমা করে তেমনি আম খেয়ে আমের আঁটিও ফেলা হয়েছে ৷ প্রতিটি ওয়ার্ডের ড্রামে যত ময়লা জমায়েত হয় সেগুলো পৌরসভার নিযুক্ত কর্মচারি ভ্যানে করে রেলওয়ে বস্তির পাশে ফাঁকা জায়গায় এনে ফেলে যায় ৷

কবির ভাষায়:- যেখানে দেখিবে ছাঁই, উড়ায়ে দেখো তাই —পাইলে ও পাইতে পারো মানিক ও রতন ৷ হয়তো অসহায় দরিদ্র বস্তিবাসি মানিক -রতন পাইনি , কিন্তু পেয়েছে ময়লা-আবর্জনার মধ্যে হাজার হাজার আমের আঁটি ৷ তা আবার প্রতি হাজারে বিক্রি করছে ২৫০টাকা ৷

আঁটি সংগ্রহীতা লিপি বেগম জানান, প্রতিদিন প্রায় পাঁচ হাজারের বেশি আঁটি সংগ্রহ করি ৷ এ পর্যন্ত আমরা ষাট হাজারের উপরে আমের আঁটি বিক্রি করেছি ৷ আমের আঁটি কোথায় যায়?ক্রেতা গোলক দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, খুলনা-যশোরের বিভিন্ন নার্সারীর মালিকরা এই আঁটিগুলো কিনে নেয় ৷

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর