সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে নান্দাইল প্রেসক্লাবে ইফতার মাহফিল

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১১ মে, ২০২১, ৯:৩৯ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে মঙ্গলবার নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর স্বজন সমাবেশ নান্দাইল শাখার সাধারন সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের পরিচালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুগান্তর উপদেষ্ঠা এনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট মো. সাইদুর রহমান, নান্দাইল সাংবাদিক সমিতির উপদেষ্ঠা ও প্রেসকাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাব অডিটর মাওলানা ইসলাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, যুগান্তর স্বজন প্রভাষক আতিকুল ইসলাম। এসময় নান্দাইল সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান ফকির, যুগান্তর স্বজন ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন ফকির, কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম শফিক, রমজান আলী, যুগান্তর স্বজন ও সাংবাদিক এইচ.এম সাইফুল্লাহ, ফরিদ মিয়া, মাহবুব আলম খান, মেহেদী হাসান শুভ, ডা. মঞ্জুরুল হক প্রমুখ। ইফতার পূর্ব যুগান্তর স্বজন পাঠক ও সকল সাংবাদিক সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর