সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

‘ফেসবুকে আমার নামে ২০১টি ভুয়া আইডির খোঁজ পেয়েছি’

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২ মে, ২০২১, ১০:২৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে ২০১টি ভুয়া আইডি রয়েছে। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এমন ভুয়া আইডি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘সম্প্রতি ফেসবুকে আমার নামে ২০১টির মতো ভুয়া আইডির খোঁজ পাওয়া গেছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলক বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে। যা আইনসিদ্ধ নয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে আমি যে আইডি ব্যবহার করছি, সেটা ভেরিফায়েড ফেসবুক আইডি। আমার ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনো কমেন্ট থেকে বিভ্রান্ত হবেন না।’

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর