শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

অর্থ আয়ের নতুন সুযোগ আনছে ফেসবুক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২ মে, ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন

অর্থ আয়ের নতুন সুযোগ আনছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিষয়বস্তু বা কন্টেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ করে দিতে নতুন এই ফিচার তৈরি করবে ফেসবুক। ইনস্টাগ্রামেও এমন সুযোগ দেওয়া হবে।

মঙ্গলবার সামাজিকমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এমন তথ্য দিয়েছেন। খবর রয়টার্সের

নতুন ফিচারের একটি মার্কেটপ্লেসের মতো। এর মধ্য দিয়ে কন্টেন্ট নির্মাতাদের সঙ্গে জোট বাঁধতে পারবে ব্র্যান্ডগুলো।

ইনস্টাগ্রামে আগে থেকে স্পনসরড কনটেন্ট আছে। তবে নতুন মার্কেটপ্লেস ফিচারটির মাধ্যমে ব্র্যান্ডগুলোকে উদয়ীমান নির্মাতাদের খুঁজে পেতে সহায়তা করা হবে।

জাকারবার্গের সঙ্গে সরাসরি সম্প্রচারে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোজেরি বলেন, আমরা ব্র্যান্ডগুলোকে এমন কনটেন্ট নির্মাতা খুঁজে পেতে সহযোগিতা করতে চাই, যাদের সঙ্গে তাদের কাজের মিল রয়েছে।

সিএনবিসির খবরে বলা হয়, ক্রিয়েটর শপ নামেও নতুন একটি ফিচার আনার ঘোষণা দিয়েছেন জাকারবার্গ।

নির্মাতাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা হিসেবে ফেসবুক এমন উদ্যোগ নিয়েছে।

এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার, সাংবাদিক ও অন্যান্যরাও এই ফ্ল্যাটফর্মে সরাসরি ভক্তদের কাছ থেকে অর্থ আয় করতে পারবেন।

জাকারবার্গ বলেন, ফেসবুক আরেকটি প্রোগ্রাম চালু করবে, যেটিতে ক্রিয়েটররা পণ্য সুপারিশ করেও সেখান থেকে আয় করতে পারবেন।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর