সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

বরিশালে “সাপ্তাহিক চলনবিলের আলো’র ১যুগ পুর্তিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ৯:৩৭ অপরাহ্ন

পাঠক প্রিয় সংবাদপত্র “সাপ্তাহিক চলন বিলের আলো’র এক যুগে পদার্পণ উপলক্ষে বরিশাল আঞ্চলিক প্রতিনিধি রুবিনা আজাদ এর উদ্যোগে কেক কাটা ও আলোসভার মধ্য দিয়ে যুগপুর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।

“সাপ্তাহিক চলন বিলের আলো’ ও চলনবিলের আলো ডট কমের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় সাপ্তাহিক চলনবিলের আলো’র অস্থায়ী কার্যালয়ে বরিশাল আঞ্চলিক প্রতিনিধি রুবিনা আজাদ এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

বিশেষ অতিথী ছিলেন পেশাজীবি সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জনকন্ঠের ষ্ঠাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।


আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথী ও উপস্থিত সাংবাদিকেরা।এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সমকাল প্রতিনিধি কেএম আজাদ রহমান, যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, ইত্তেফাক সংবাদদাতা তপন বসু, কালেরকন্ঠ প্রতিনিধি ওমর আলী সানী, আমাদের সময় প্রতিনিধি জহিরুল ইসলাম সবুজ, দৈনিক কীর্তনখোলা’র প্রতিনিধি উজ্জল হোসেন, বাংলা টিভির প্রতিনিধি এফএম নাজমুল রিপন, ৭১টিভির প্রতিনিধি স্বপন দাস, খোলা কাগজ প্রতিনিধি পলাশ দত্ত, দি পিপলস টাইমস প্রতিনিধি এইচএম লিজন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর