সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

চাটমোহরে চলনবিলের আলোর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ১১:১৪ পূর্বাহ্ন

দেশ,মাটি ও মানুষের কল্যাণে কথা বলে এই স্লোগানকে সামনে রেখে পাবনার চাটমোহরের হান্ডিয়াল থেকে প্রকাশিত সাপ্তাহিক ও অনলাইন চলনবিলের আলো পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। “দেশ, মাটি ও মানুষের কল্যাণের কথা বলে” এই শ্লোগান নিয়ে ইংরেজি ২০১০ সালের ১৪ই এপ্রিল, বাংলা শুভ নববর্ষে এমনই রৌদ্র ঝলমল সোনালী সকালে আশা আকাক্সখার প্রতিচ্ছবি নিয়ে পাঠকের হাতে পৌছায় সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার ১ম সংখ্যা। সেই থেকে সূচনা। পত্রিকাটি হাটি হাটি করে এখন একযুগে পদার্পন করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিধি মেনে “চলনবিলের আলোর প্রধান কার্যালয়ের অফিসে ১৩ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় চলনবিলের আলোর ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের কেক কাটা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলনবিলের আলোর সম্পাদক ও প্রকাশক জনাব রফিকুল ইসলাম রনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শেখ সালাউদ্দিন ফিরোজ, সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাটমোহর শাখা ও সাধারণ সম্পাদক, চাটমোহর অনলাইন প্রেসক্লাব, মাহমুদ আলী বাবু-সাবেক বার্তা সম্পাদক চলনবিলের আলো ও যুগ্ম সম্পাদক তাড়াশ রিপোর্টাস ইউনিটি, আলহাজ্ব উদ্দিন রনি, চলনবিল প্রতিনিধি বিজয় টিভি, মোঃ নাসির উদ্দীন, পরিচালক পিডিএস হেলথ কেয়ার সেন্টার, কায়সার আহমেদ, অনলাইন নিউজ পোর্টাল- বার্তা সম্পাদক সময় সংবাদ বিডি ডটকম, সাংবাদিক হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার দৈনিক গণকণ্ঠ সহ সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক মামুন হোসেন, সাংবাদিক অপুর্ব কুমার সিং প্রমুখ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর