সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

অভয়নগরে “সাপ্তাহিক চলনবিলের আলো’র ১যুগ পুর্তিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ১১:১১ অপরাহ্ন

যশোরের অভয়নগরে সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২ এপ্রিল (সোমবার) বাংলা এক্সপ্রেস২৪ এর যশোর অফিসে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দৈনিক কালজয়ী পত্রিকার অভয়নগর সংবাদদাতা ও সম্মিলিত সাংবাদিক পরিষদের অভয়নগর যশোর’র সাংগঠনিক সম্পাদক কে.এম আলীর সঞ্চালনায় সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারন সম্পাদক আসাদুজ্জামান লিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংবাদিক পরিষদ অভয়নগর যশোর’র সভাপতি মামবুবর রহমান নান্নু , প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ড. শিবপদ শুভ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিবাদী কন্ঠের সম্পাদক মাহবুবুর রহমান-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় সাংবাদিকদের উপস্থিতিতে সাপ্তাহিক চলন বিলের আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ আলী আকবর সম্রাট কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন । উক্ত কেক কাটা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংবাদিক পরিষদ অভয়নগর যশোর’র কোষাধ্যক্ষ বাংলা এক্সপ্রেস২৪ এর ভ্রাম্যমাণ প্রতিনিধি মাওলানা আব্দুল্লাহ আলমামুন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর