সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির পুনরায় সম্পাদক তাড়াশের সন্তান রনি

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: শনিবার, ২০ মার্চ, ২০২১, ৮:৪৫ পূর্বাহ্ন

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক সেলিম খান (সংবাদ সারাবেলা)। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম রনি। আজ শুক্রবার বিকালে রাজধানীর অদূরে একটি রিসোর্টে বিদায়ী সভাপতি শাহনেওয়াজ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সিনিয়র সাংবাদিক রিমন মাহফুজ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েন-ক্রাব’র সাবেক সাধারণ সম্পাদক দিপু সরোয়ার, আওয়ামী লীগ নেতা নবীনেওয়াজ খান বিনু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান খান বিটু, সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান, যুবলীগের কেন্দ্রীয় নেতা আসাদ উদ জামান তুষার, ঢাকা মহানগর যুবলীগের নেতা গাজী সারোয়ার বাবু, সংগঠনের সাবেক সভাপতি শামসুল আলম সেতু, সাবেক সাধারণ সম্পাদক কাওছার আজম প্রমুখ।

 

বিকালে দ্বিতীয় অধিবেশনে সমাঝোতার ভিত্তিতে সেলিম খান সভাপতি ও পুনরায় রফিকুল ইসলাম রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য সাবেক সভাপতি শাহনেওয়াজ দুলাল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তৈমুর ফারুক তুষার (কালের কণ্ঠ), মাছুম বিল্লাল (আমাদের নতুন সময়) ওমরে আজম (মাছ রাঙা টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল মান্নান (বাংলাদেশের আলো), আমিনুল ইসলাম মল্লিক (ঢাকা টাইমস), সদস্য ও কোষাধক্ষ্য পদে আজীবনের জন্য নির্বাচিত হয়েছেন মোস্তফা জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এসএম আতিক হাসান (ব্রেকিং নিউজ), দপ্তর সম্পাদক হাসিবুল হাসান (যুগান্তর), প্রচার সম্পাদক সোহেল রানা (চ্যানেল ২৪), ক্রীড়া সম্পাদক শেখ সাদী (নিউজ বাংলাদেশ), জনকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম জনি (ডিবিসি নিউজ টেলিভিশন), নারী বিষয়ক সম্পাদক জয়শ্রী ভাদুড়ী (বাংলাদেশ প্রতিদিন)। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন শাহনেওয়াজ দুলাল (সময়ের আলো), সাজ্জাদ আলম খান তপু (যমুনা টেলিভিশন), সুমন মোস্তাফিজ (বাংলা টিভি), আইনুল হক (গণমানুষের আওয়াজ), আবু আলী (আমাদের সময়), কাওছার আজম (নয়াদিগন্ত), শারমিন নাহার (যুগান্তর) বরুন কুমার দাস (বাসস), কিরণ শেখ (বাংলাদেশ জার্নাল)। সাধারণ সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র’র আয়োজন করা হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর