সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

অভয়নগরে সাংবাদিককে হুমকি থানায় সাধারণ জিডি

মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ মার্চ, ২০২১, ১০:১৮ অপরাহ্ন

অভয়নগরে ডা. স্বাগত দাশ কর্মস্থলে বসে নিজের ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এইচ এম জুয়েল রানাকে হাত পা ভেঙ্গে গুহ্যদ্বারে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ওই ডাক্তারের এক শুভাকাঙ্খী। বুধবার সকালে মাসুদ তাজ নামে এক ব্যক্তি জুয়েল রানার মোবাইল নম্বরে এই হুমকি দেয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। যার নং: ১২৫ তারিখ: ০৩/০৩/২০২১। ভুক্তভোগী সাংবাদিক জুয়েল রানা জানান, আমি যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর পত্রিকার অভয়নগর প্রতিনিধি । আমার লেখা ‘ অভয়নগরে ডা. স্বাগত দাশ কর্মস্থলে বসে নিজের ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন আজ দৈনিক যশোর পত্রিকায় প্রকাশিত হয়।

প্রতিবেদনটি প্রকাশের পর আজ বুধবার(৩/৩/২০২১) সকাল ৯টা ৫৪ মিনিটে ০১৭১২১০৭৪৮৯ নং মোবাইল থেকে মাসুদ তাজ পরিচয়ে এক ব্যক্তি আমার ০১৭৩২২৪৩০৬৯ নং মোবাইলে কল করে হাসপাতালে ডাক্তারের চেম্বারে কেন গিয়েছি তা জানতে চান। এর পর তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তিনি আমাকে হাত পা ভেঙ্গে গুহ্যদ্বারে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন।বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভয়নগর থানার অফিসার ইনচার্য মো: মনিরুজ্জামান বলেন, সাংবাদিকে হুমকি দেওয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর