সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

তাড়াশে সাংবাদিককে হত্যার হুমকি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৬:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে গোন্তা আলিম মাদ্রাসার সুপার মোঃ আব্দুল মান্নানকে বরখাস্ত করা হয়েছে -এমন সংবাদ প্রকাশ করায় হাদিউল হৃদয় নামের এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে সেই বরখাস্ত সুপারের নাতি ও তালম ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পাদ সম্পাদক আলমাছ হোসেনের ছেলে মো: আতিক।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় সাংবাদিক হাদিউল হৃদয় বাদী হয়ে তাড়াশ থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার গোন্তা আলীম মাদ্রাসার অধ্যক্ষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বরখাস্ত হয়। এ নিয়ে একটি প্রকাশিত সংবাদ হাদিউল হৃদয় তার ফেসবুক আইডিতে শেয়ার করে বিভিন্ন জনকে ট্যাগ করে।

হাদিউল হৃদয় বলেন, এ নিয়ে বরখাস্তকৃত মাদ্রাসা সুপারের নাতি আতিক একটি নম্বর থেকে তাকে ফোন দেন। এ সময় তাকে গালাগাল করে হত্যার হুমকি দেয়। আমি এখন নিরাপত্তাহীনতায় আছি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর