শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ঠোঁট নরম ও গোলাপি রাখতে যা করবেন

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শীতকালে ঠোঁট ফাটা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেকের আবার সারা বছরই ঠোঁট ফাটে। এটি ডিহাইড্রেশনের জন্যও হতে পারে। ফাটা ঠোঁটে লিপস্টিক লাগালেও দেখতে ভালো লাগে না। মুখের সৌন্দর্যও নিমিষেই ম্লান করে দেয়। এজন্য লিপবাম ব্যবহার করেন। তারপরও সমাধান পাচ্ছেন না কেউ কেউ। আবার দেখা যায় সাময়িকভাবে মুক্তি মিলছ এই সমস্যা থেকে।

তাই শীত হোক কিংবা গরম। সবসময়ই ঠোঁট থাকতে হবে নরম এবং গোলাপি। এই উপায় রয়েছে আপনার হাতের কাছেই। চলুন জেনে নেয়া যাক কীভাবে ফাটা ঠোঁট ঠিক করতে পারবেন। সেই সঙ্গে প্রাকৃতিকভাবে ঠোঁট গোলাপি করার উপায়-

শুরুতেই যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে। তা হলো- স্ক্রাবিং। ঠোঁটের মরা চামড়া দূর করে ঠোঁট রাখবে কোমল। এতে আপনার ঠোঁটের কালো দাগ ধীরে ধীরে দূর হয়ে যাবে। চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে হালকা করে স্ক্রাব করতে পারেন।

> অলিভ অয়েল ও দারুচিনির গুঁড়া দিয়ে ঠোঁটের একটি মাস্ক বানাতে পারেন। এজন্য এক চিমটি দারুচিনির গুঁড়া নিয়ে এক চামচ অলিভ অয়েলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঠোঁটে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কেমিকেলের তৈরি লিপবামের পরিবর্তে ঠোঁটে নারকেল তেল লাগাতে পারেন। এটি আমাদের ত্বক ও চুলের জন্য খুব উপকারী। এর মধ্যে ময়শ্চারাইজিংয়ের গুণ থাকে। যা ঠোঁট ফাটা থেকে রক্ষা করে। তাই রাতে শোওয়ার আগে ঠোঁটে নারকেল তেল লাগান। দেখবেন ঠোঁট মোলায়েম ও উজ্জ্বল থাকবে।

ফাটা ঠোঁট নিরাময়ে আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। রোজ রাতে ঘুমানোর আগে ঠোঁটে অ্যালোভেরা জেল লাগান। অ্যালোভেরা জেল লাগালে ঠোঁট আর্দ্র থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর