বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

প্রায় ৩২৭ কোটি ব্যবহারকারীর জি-ইেমল পাসওয়ার্ড ফাঁস! : সবচেয়ে বড় ‘অ্যাটাক’, দাবি বিশেষজ্ঞদের

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১, ৫:৪৪ অপরাহ্ন

সবচেয়ে বড় সাইবার আক্রমণের শিকার হয়েছে বিশ্ব। কোটি কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়ে গেছে নেটদুনিয়ায়। জি-মেইল এবং হটমেইল মিলিয়ে প্রায় ৩২৭ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেমন- ইউজার নেম, পাসওয়ার্ড চলে গেছে হ্যাকারদের হাতে, রিপোর্ট জানিয়েছে ‘সাইবারনিউজ’।

জি-মেইল এবং হটমেইলের সংগে যেহেতু নেটফ্লিক্স, বিটকয়েনসহ বিভিন্ন সোস্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট যুক্ত থাকে, তাই আশঙ্কা করা হচ্ছে, মেইলের পাসওয়ার্ড ব্যবহার করে সেসব অ্যাকাউন্ট থেকেও তথ্য হাতানো হতে পারে। শুধু তাই নয়, ব্যাঙ্কের অ্যাকাউন্টের সংগে জি-মেইলের অ্যাকাউন্ট যুক্ত থাকে। ফলে ওই ৩২৭ কোটি ব্যবহারকারীর বহু গোপন নথি চুরি যাওয়ার সম্ভাবনা প্রবল, বলছেন বিশেষজ্ঞরা।

২০১৭ সালেও একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছিলো। তখন প্রায় ১৪০ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সোস্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিলো। বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকারদের আক্রমণ থেকে বাঁচতে শিগগিরই বদলে ফেলা উচিত পাসওয়ার্ড। বড়-ছোট অক্ষর, সিম্বল, নম্বরসহ আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তাঁরা। বলছেন, বিভিন্ন সাইটে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর