সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

টাঙ্গাইলে সাংবাদিক বিজয়ের উপর হামলার প্রতিবাদে ভূঞাপুর প্রেসক্লাবের  মানববন্ধন

মুহাইমিনুল ইসলাম হৃদয়  টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ৩:১৬ অপরাহ্ন

পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে ভূঞাপুর প্রেসক্লাব। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ্ আলম প্রামাণিক,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিক
প্রসঙ্গত, বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি হিন্দু পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। রবিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে ওই জমিতে হিন্দু পরিবারটি ঘর তোলার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাদের বাধা দেয়। কাউলজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি স্থানীয়দের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। সেখানে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
এসময় ছবি তুলতে গেলে বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি এ কে বিজয়ের ওপর হামলা চালায় তারা। এঘটনায় সাংবাদিক বিজয় বাদি হয়ে ১২ জনকে আসামি করে ঐ দিন রাতেই বাসাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর