শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

যে ফল খেলে চেহারায় পড়বে না বয়সের ছাপ

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১, ৯:১৪ অপরাহ্ন

ডালিম মূলত রোগীদের জন্য উপকারী ফল হিসেবে সব থেকে বেশি জনপ্রিয়। অনেকে আবার ডালিমকে স্বর্গীয় ফল হিসেবেও ডাকেন। কারণ এর মধ্যে রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধের জাদুকরী গুনাগুণ। ডালিম বা বেদানা যাই বলি না কেনো, ফলটা আমরা প্রায়ই খেয়ে থাকি। কিন্তু এ ফলের যে কতো উপকারিতা রয়েছে তা বেশিরভাগ মানুষেরই অজানা।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ডালিম বা বেদানায় এমন কিছু উপাদান রয়েছে, যা আমাদের পেশির শক্তি বাড়ায়। এতে উপস্থিত উপাদান আমাদের চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না। একটু বয়স হলেই চেহারায় বয়সের ছাপ পড়তে দেখা যায়। নারীদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। তাই বলা বাহুল্য নারীদের ক্ষেত্রে ডালিম খুবই উপকারী একটি ফল।

ডালিমের রসে উরোলিথিন নামক একটি অণু থাকে। এই অণুই মূলত আমাদের পেশিকে আরও শক্তিশালী করে তোলে। যার ফলে পেশি বৃদ্ধি পায়। পেশি বৃদ্ধির ফলে তা আমাদের শরীরে বয়সের ছাপ ফেলতে দেয় না।

আমাদের দেশ ছাড়াও সারা বিশ্বে ডালিম বা বেদানা ফল মোটামুটি সারা বছর পাওয়া যায় । এই ফলটি পাকা অবস্থায় দেখতে লাল রঙের হয়। ডালিমের খোসা অনেক বেশি শক্ত এবং এর ভেতরে স্ফটিকের মতো লাল রঙের দানা গুলোকে খেতে হয়। এছাড়াও ডালিম গাছের পাতা, ছাল, মূল, মূলের ছাল সবই ওষুধী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

ধারণা করা হয়, ডালিমের আদি নিবাস ইরান এবং ইরাক। ডালিম কাঁচা অবস্থায় দেখতে সবুজ এবং পাকলে হলুদ অথবা লাল বর্ণের হয়। ফলটি অনেক মোটা ও শক্ত খোসা দিয়ে আবৃত থাকে তবে ফলটির ভেতরের দানা গুলো একটি পাতলা ও মসৃণ আবরণে আবৃত থাকে। পাকা ফলে বীজ গোলাপি ও সাদা হয়। ডালিম ফলের মোট ওজনের বেশিরভাগ অংশই খোসা ও বীজ। ডালিম গাছ থেকে সারা বছর ফল পাওয়া যায়। তবে তার জন্য প্রয়োজন নিয়মিত পরিচর্যার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর