শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গভীর রাতে রিজভীর শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন, হাইকোর্ট মাজারসহ কয়েকটি জায়গায় তিনি শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ব্যাংক, শেয়ারবাজার লুট করেছে। তারা এখন টাকা বানাতে ব্যস্ত। দুর্যোগে তারা কখনোই মানুষের পাশে দাঁড়ায় না। যারা মানুষের পাশে দাঁড়ায়, তারা হচ্ছে বিএনপি। এই করোনা মহামারি ও শীতে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আজকে জিয়াউর রহমানের বিরুদ্ধে নিশিরাতে ভোট ডাকাতির সরকার নানা ধরনের কুৎসা রটাচ্ছে। তারা তো কখনোই ভালো লোককে ভালো বলবে না। আমরা এক ভয়ঙ্কর প্রতিকূল অবস্থার মধ্যে দিন যাপন করছি। এ রকম পরিস্থিতির মধ্যেও বিএনপি এবং বিএনপিকে যারা ভালোবাসে তারা প্রত্যেকেই এই শীতের মাঝেও অসহায় মানুষের পাশে আছে।

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. আব্দুস সালামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ডা. খালেকুজ্জামান দুদ, সদস্য সচিব ডা. হাসনুল আলম শামীম, বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর