সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৮:০৫ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ঐক্যবদ্ধ পেশাজীবী সাংবাদিকদের সংগঠন জেলার গৌরনদী উপজেলা প্রেসক্লাবের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান বুধবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস ও কোষাধ্যক্ষ জামিল মাহমুদ।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী আমেনা বেগম হোমিও কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ কেএম সাঈয়েদ মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বদরুজ্জামান খান সবুজ, সহ-সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সহ-দপ্তর সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সহ-প্রচার সম্পাদক হাসান মাহামুদ, বরিশাল মেট্রো’র বার্তা সম্পাদক আরিফিন রিয়াদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য আতাউর রহমান চঞ্চল, সৌরভ হোসেন, জিএম জসিম হাসান, বিণয় কৃষ্ণ শিউলী, এইচএম লিজন, মাসুদ সরদার, এমডি ফাহাদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কেট কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর