বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

আটঘরিয়ার মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৯:৩৬ অপরাহ্ন

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি ঃ
পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ গফুর মিয়ার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি করোনাভাইরাস চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত মোবাইল নম্বরে নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রনয়নে ত্রুটি ধরা পড়লে এবং পরে তা সংশোধন করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিবের স্বাক্ষরিত ১৮ অক্টোবরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বরখাস্তের প্রতিবাদে ও মিথ্যা অপবাদের প্রেক্ষিতে স্থানীয়ভাবে বিভিন্ন পেশাজীবি, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ, কৃষক লীগসহ অংগ সংগঠনের নেতা/কর্মীসহ হাজার হাজার জনতা বৈরী আবহাওয়া উপক্ষো করে বৃষ্টিতে ভীজে সাময়িক বরখাস্ত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা সমাবেশ করেছিল। এ’ছাড়া স্থানীয় মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও শিক্ষকগণ, মসজিদের ইমামসহ তাঁর সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের জন্য সংবাদ সম্মেলনও করেছিলেন।

মোঃ আঃ গফুর মিয়া উক্ত ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ও ২০২০ সালে পাবনা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ২৭ ডিসেম্বরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিবের স্বাক্ষরিত পত্রে উক্ত চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর