শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আটঘরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩জন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ৮:৫৭ অপরাহ্ন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ায় মোটর সাইকেল ও ইঞ্জিন চালিত করিমনের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে লোকমান হোসেন(৩৮) নামক এক ব্যক্তির নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে ৩ জন। আহতদেরকে স্থানীং ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন জাহাঙ্গীর হোসেন (৩২), নুরুল ইসলাম (৩০), আব্দুল মজিদ (২৯)। ঘটনাটি ঘটেছে গকাল মঙ্গলবার টেবুনিয়া-চাটমোহর সড়কের (দেবোত্তর বাজারের পাশে) গ্রামীন ব্যাংকের সামনে।

জানা গেছে, ঘটনার দিন সকালে মোটরসাইকেল যোগে লোকমান হোসেন বাউত উৎসবে মাছ ধরার জন্য যাচ্ছিলেন। এসময় গ্রামীন ব্যাংকের সামনে বিপরীদদিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত করিমনের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হলে রাস্তার উপর ছিটকে পড়ে যায় সে। পরে স্থানীংরা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর