মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অসমাপ্ত কাহিনী – ঋত্তিকা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

আমি ভালোবাসি কথাটি
বলেও বোঝাতে পারিনি
মনের গহীনে জায়গা কিনতে চেয়েও
কিনতে পারি নি!
আমি কাটার মালায় অনেক
ক্ষত বিক্ষত হয়েছি,
শুকনো মরুর নিরাশ বালুতে
জলের সন্ধান করেছি!
কোনো অধিকার নেই ভালোবাসার
হেয়ালির বিষয় বস্তু হয়েছি,
উপহাসের বিলাস সামগ্রি তো
কখনো হৃদয়কে ছুতে পারি নি।
তবে! কোনো একদিন বলেছিলে
তোমার সাথে কথা বলতে ভালোই লাগে,
ভুলিনি! তোমার আঘাত লাগায়
নিজেরই ব্যাকুল হয়ে যাওয়া।
প্রতিটা মুহূর্তে যেনো আমার
তোমার দিকেই তাকিয়ে থাকা,
নিজে পানি না খেয়ে
তোমার জন্য পানি রাখা।
রোদের সময় নিজেই
তোমার ছাতা হয়ে দাড়িয়েছি,
তোমার চলে যাওয়ার কথা শুনে
নিরালায় একা বসে কেদেছি।
সবি করেছি মনের ভাষা বুঝেও
না বোঝার অভিনয় করেছো শুধু তুমি,
জানি! তুমি কখনো আমার অভাবে কাদোনি,
কখনো আমায় একান্তে ডাকোনি
তাই তো কখনো তোমার ভাবনায় আসি নি।
(এক অজানা পৃথিবীর এই অজানা মানুষটি ঋত্তিকা।)
**************************************
মোছাঃঃ ঋত্তিকা, পাবনা, সিরাজগঞ্জ।   
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

One response to “অসমাপ্ত কাহিনী – ঋত্তিকা”

Leave a Reply to hosain Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর