সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ সাংবাদিক আমির হামজা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ২০২০ সালের শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হয়েছেন স্টাফ রিপোর্টার আমির হামজা।রবিবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় রাঙামাটি হাসপাতাল এলাকাস্থ নিজস্ব কার্যালয়ে সম্পাদক মন্ডলীর মূল্যায়ন সভায় তাকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত করা হয়।

মুহুতের সংবাদ মুহুর্তে পরিবেশন অনলাইন এর মূল বৈশিষ্ট্য। সময়, নিরপেক্ষ সংবাদ উপস্থাপন, ভাষার প্রয়োগ, তথ্যের গুনগত দিক, সামাজিক সচেতনতা বিষয়ক সংবাদ, শিশুদের বলাৎকার, নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধমূলক সংবাদ, শিক্ষা-স্বাস্থ্য, পরিবেশসহ ২০২০ সালে বৈশ্বিক মহামারী করোনাকালীন দেশে লকডাউন চলাবস্থায় জীবণের ঝুঁকি নিয়ে নিয়মিত সরকারের উন্নয়নমুলক সংবাদ প্রেরণ ইত্যাদি দিক বিবেচনা করে আমির হামজাকে ২০২০ সালের সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত করা হয়েছে বলে জানান সম্পাদক মন্ডলীর সদস্যরা।

সামাজিক দায়িত্ববোধ, নিরপেক্ষতা, বস্তনিষ্ঠতা ইত্যাদি একজন সাংবাদিকের প্রধান বৈশিষ্ঠ্য। সময়কে প্রাধান্য দেওয়া অনলাইন এর বৈশিষ্ঠ্য। আমরা দেশের যেকোন সংবাদ তাৎক্ষনিক সরাসরী জনসাধারনের কাছে অনলাইনে পৃথিবীর প্রতিটি প্রান্তে তাৎক্ষনিক পরিবেশন করছি। এটার অর্থ এই নয় যে আমাদের অন্য প্রতিনিধিরা পিছিয়ে, আমাদের মাঠ পর্যায়ের প্রত্যেক জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অত্যন্ত মেধাবী এবং যোগ্য তারাও সংবাদ প্রেরণে যত্নবান। আমির হামজা এবছর অর্থাৎ ২০২০ সালে তার কাজের মূল্যায়ন হিসেবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ সাংবাদিক মুল্যায়ন সভায় উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. নিহার রঞ্জন নন্দী, এডভোকেট জুয়েল দেওয়ান,বার্তা সম্পাদক জুঁই চাকমা ও এডভোকেট গফুরর বাদশা।

আগামী ১৭ ডিসেম্বর ২০২০ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে নির্বাচিত শ্রেষ্ঠ সাংবাদিক আমির হামজাকে মূল্যায়ন ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হবে।

উল্লেখ্য, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ সাংবাদিক খেতাব অন্যান্য পত্রিকার সাংবাদিকদের বিবেচনায় নিয়ে করা হয়নি, এটা কেবলমাত্র সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষের নিজস্ব সম্পাদনার সাথে জড়িতদের মধ্য থেকে মনোনয়ন করা হয়েছে। স্টাফ রিপোর্টার আমির হামজার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্যানেল এবং সম্পাদক মন্ডলী।
আমির হামজা শুরু থেকে রাউজান উপজেলা প্রতিনিধি হিসেবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সাথে যুক্ত হন। দীর্ঘ ৪ বছর কাজ করার পর গত নভেম্বর-২০১৯ মাসে তাকে স্টাফ রিপোর্টারে পদায়ন করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর