সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

জাপা’র আহ্বায়ক কমিটির পরিবর্তনে খুশি চেয়ারম্যান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০, ৩:৩৭ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌরসভাসহ জেলার ছয়টি উপজেলা ও সাতটি পৌরসভায় জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে নবগঠিত ওই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

দলীয় সূত্রে জানা যায়, গত এক মাসে নাটোরের বিভিন্নস্থানে জাপার পরিচিতি সভা, সংবিধান ও গণতন্ত্র সংরক্ষণ দিবস পালনসহ নবগঠিত আহ্বায়ক কমিটির তথ্যচিত্র নিয়ে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে দলের চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে দেখা করতে তাঁর বাসায় যান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক মো. আলাউদ্দিন মৃধা। এসময় সম্মেলনের মাধ্যমে গঠিত ওই আহ্বায়ক কমিটির তথ্যচিত্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

এ প্রসঙ্গে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী ও জেলা আহ্বায়ক অধ্যাপক আলাউদ্দিন মৃধা বলেন, চেয়ারম্যান মহোদয় আমাকে মন থেকে দোয়া করেছেন। নাটোরে জাতীয় পার্টির পরিবর্তন দেখে তিনি খুব খুশি হয়েছেন। তিনি আরো জানান, নবগঠিত কমিটিতে গুরুদাসপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুস সামাদ ও মজিবুর রহমান মজনুকে পৌর জাতীয় পার্টির আহবায়ক করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বড়াইগ্রাম উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হয়েছেন আলহাজ্ব জালাল উদ্দিন এবং বেলাল হোসেন হীরুকে পৌর জাপা’র আহ্বায়ক করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে বনপাড়া পৌর জাতীয় পার্টির আহ্বায়ক হয়েছেন আলহাজ্ব মো. বাহার উদ্দিন প্রামাণিক। জেলার নলডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির আহবায়ক মো. মুক্তার হোসেনসহ উভয় কমিটিতে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিসহ জেলার ছয়টি উপজেলা ও সাতটি পৌরসভায় জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর