শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চিনি মেশানো মধু খাচ্ছেন না তো? জেনে নিন খাঁটি চেনার উপায়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:সারা বছর মধুর চাহিদা থাকলেও শীত এলে তা বহুগুণে বেড়ে যায়। খাঁটি মধুর নামে প্রতারিত হয়ে অনেকেই ভেজাল জিনিস খাচ্ছেন। বিশেষ করে মধুর নামে চিনির রস পান করে অজান্তেই নিজের বিপদ ডেকে নিয়ে আসছেন।

বাজারে খাঁটি মুধ যে নেই, তা কিন্তু নয়। তবে খাঁটি মধুর কথা বলে চিনি মিশিয়ে হরহামেশা বিক্রি হচ্ছে। চিনির রস মেশানো মধু খাওয়ার ফলে কতটা ক্ষতি হলো জানেন?‌

বিশেষজ্ঞরা বলছেন, হার্টের অসুখ থেকে ডায়াবেটিস, সবই হতে পারে চিনি মেশানো মধু খাওয়ার ফলে। কারণ, রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বৃদ্ধি করে, সাময়িক অ্যানার্জি বাড়িয়ে দেয় চিনি।

এছাড়া ওজন বাড়িয়ে দেওয়ার ফলে স্থূলতা দেখা দেয়। টাইপ টু ডায়াবেটিস দেখা দিতে পারে। হার্টের অসুখের শঙ্কা তৈরি হয়।

এমনকি লিভারের কার্যকারিতা কমে যেতে পারে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিস হওয়ার শঙ্কা থাকে। মধুর এনজাইম চিনিতে থাকে না, ফলে হজম কঠিন হয়ে পড়ে। এছাড়া সংক্রমণ জাঁকিয়ে বসতে সাহায্য করে।

এসব থেকে বাঁচতে জেনে নিন খাঁটি মধু চেনার উপায়। মধুতে কখনো কটু গন্ধ থাকবে না। খাঁটি মধুর গন্ধ হবে মিষ্টি ও আকর্ষণীয়।

মধুর স্বাদ হবে মিষ্টি, এতে কোনও ঝাঁঝালো ভাব থাকবে না। বেশ কিছুদিন ঘরে রেখে দিলে মধুতে চিনি জমতেই পারে। বয়ামসহ মধু গরম পানিতে কিছুক্ষণ রাখলেই চিনি গলে মধু আবার স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু নকল মধুর ক্ষেত্রে এটা হবে না।

গ্লাসে বা বাটিতে খানিকটা পানি নিয়ে তার মধ্যে এক চামচ মধু দিতে হবে। যদি মধু পানির সঙ্গে সহজেই মিশে যায়, তাহলে বুঝবেন যে এটা অবশ্যই নকল। আসল মধুর ঘনত্ব পানির চাইতে অনেক বেশী, তাই তা সহজে মিশবে না। এমনকি নাড়া না দিলে মধু পানিতে মিশবে না।

একটি মোমবাতি নিয়ে সেটির সলতে ভালোভাবে মধুতে ডুবিয়ে নিন। এবার আগুন দিয়ে জ্বালাবার চেষ্টা করুন। যদি জ্বলে ওঠে, তাহলে বুঝবেন যে মধু খাঁটি। আর যদি না জ্বলে, বুঝবেন যে মধুতে পানি মেশানো আছে।

এক টুকরো ব্লটিং পেপার নিন, তাতে কয়েক ফোঁটা মধু দিন। যদি কাগজ তা সম্পূর্ণ শুষে নেয়, বুঝবেন মধুটি খাঁটি নয়।

এক টুকরো সাদা কাপড়ে মধু মাখান। আধ ঘণ্টা রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি দাগ থেকে যায়, বুঝবেন মধু খাঁটি নয়।

শীতের দিনে বা ঠান্ডায় খাঁটি মধু দানা বেঁধে যায়।

সূত্র: জিনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর