শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ভাঙ্গুড়ায় যুবলীগ, ছাত্রলীগের বিক্ষোভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও নির্মাণের বিরোধিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভাঙ্গুড়া যুবলীগ ও ছাত্রলীগ।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা রেল চত্তরে পথসভায় যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ বাকিবিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, যুগ্ন সম্পাদক গোলাম হাফিজ রঞ্জু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, আসলাম আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর