সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুরে বিবর্র্তন নাট্য গোষ্ঠীর ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ৪৭ তম প্রযোজনা ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ হয়েছে। গত রোববার ও সোমবার সন্ধ্যায় শাহজাদপুর সরকারি কলেজ শহিদ মিনার প্রাঙ্গণে কাজী শওকতের রচনা ও নির্দেশনায় এ নাটক মঞ্চস্থ হয়। সমকালীন সময়ে অবহেলিত, শোষিত, বঞ্চিত জেলেদের করুণ কাহিনী নিয়ে রচিত এ নাটকে অভিনয় করেন, কাজী শওকত, রেজওয়ান মন্ডল, ইমন হাসান, মাহফুজ আহমেদ, সুরঞ্জন কুমার শুভ, বুদ্ধি স্বর সরকার, এমএম সুজন, মিরা চক্রবর্তী, পলি পারভীন, তাসরিফা ইসলাম প্রিয়ন্তি, রাজীব আহমেদসহ বিবর্তন নাট্য গোষ্ঠীর শিল্পীবৃন্দ। এ নাট্য অনুষ্ঠানের আগে ‘সুন্দর আমার বাংলা বই’ ও ‘দেবতার গ্রাস’ কবিতার ওপর বিন্দু আবৃত্তি করেন উচ্চারণ, বর্ণমালা, বিশ্বসাহিত্য কেন্দ্র, কৃষ্ণকলি ও অক্ষর আবৃত্তি শিক্ষা একাডেমির শিল্পীবৃন্দ।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর