সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

বরিশালে নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মতবিনিময়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ৫:৪৯ অপরাহ্ন
বরিশালের দুই পৌর নির্বাচনের তফসিল ঘোষণা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মতবিনিময় ও আইন-শৃক্সখলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক, মোঃ শাহজাহান। বক্তব্য রাখেন, রির্টানিং কর্মকর্তা জহিরুল ইসলাম, মেহেন্দীগঞ্জ থানার ওসি মোঃ আবিদুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস প্রমুখ। সভায় উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্ধী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের নারী ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, আগামী ১০ ডিসেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অবাধ-সুষ্ঠ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদানের জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর