রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড  খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠান চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

উল্লাপাড়ায় ১৯ দিন শেষ হলেও একজন কৃষকও ধান বেচতে আসেনি সরকারি গুদামে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ৪:৪৬ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারের মৌসুমে সরকারি ভাবে আমন ধান ক্রয় (সংগ্রহ) শুরুর আজ বুধবার ১৯ দিনেও একজন কৃষকও ধান বেচতে আসেননি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে গত ৭ নভেম্বর থেকে ক্রয় অভিযান শুরু হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নিয়ামুল হক আরো জানান, এবারের মৌসুমে উল্লাপাড়ায় ৫শ ৪৬ মেট্টিক টন আমন ধান ক্রয় (সংগ্রহ) করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম ২৬ টাকা বেধে দেয়া হয়েছে । লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরাসরি এ ধান ক্রয় করা হবে। আগামী ২৮ ফেব্রæয়ারী পর্যন্ত ধান ক্রয় করা হবে।

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ রাশেদুল আলম জানান, আজ ২৫ নভেম্বর বুধবার পর্যন্ত একজন কৃষকও খাদ্য গুদামে ধান বেচতে আসেননি।

এদিকে বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানা যায়, রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। বেশ ভালো হারে এ ধানের ফলন মিলছে। উপজেলার বিভিন্ন হাট বাজারে নতুন উঠা আমন ধান কেনা বেচা চলছে। প্রতি মণ ধান ১১শ থেকে সাড়ে ১১শ টাকায় কেনা বেচা হচ্ছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর