সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

নিবন্ধন পেলো প্রতিদিনের সংবাদ অনলাইন সংস্করণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ৩:৪৭ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

নিবন্ধন পেল দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার অনলাইন সংস্করণ। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের প্রটোকল শাখার তথ্য কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন প্রতিদিনের সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহবুবুর রহমানের কাছে নিবন্ধন সনদ তুলে দেন।

সরকারি সংস্থার যাচাই-বাছাই শেষে গত ৪ সেপ্টেম্বর নিবন্ধনের জন্য ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। নিবন্ধন দেয়ার কর্তৃপক্ষ নির্ধারণ করা হয় তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতরকে।

একইসঙ্গে নিবন্ধন ফিও নির্ধারণ করে দেয়া হয়। সরকার নির্ধারিত ফি জমা দেয়ার পর অনলাইন সংস্করণগুলোকে নিবন্ধন সনদ দিচ্ছে তথ্য অধিদফতর। নিবন্ধন সনদের নম্বরে প্রতিদিনের সংবাদের অবস্থান ১২তম।

পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহবুবুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা আনন্দিত। দেরিতে হলেও অবশেষে নিবন্ধনের কাজটি করতে পেরেছে সরকার। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সরকারের নিয়ম-নীতির মধ্যে এসেছে প্রতিদিনের সংবাদ। এটি অনলাইন গণমাধ্যমের দায়িত্বশীলতাকে আরও সুসংহত করবে বলে আমি মনে করি।’

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর