সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌহালীতে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
চৌহালীতে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রাথমিক তদন্তে ত্রাণ বিতরণে অনিয়মের সত্যতা পাওয়ায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

রোববার (২২ নভেম্বর) বিকেলে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত একটি চিঠি রোববার আমার হাতে এসেছে।

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, করোনা সংকট মোকাবিলায় সরকারি চাল বিতরণ না করে নিজ দপ্তরে মজুদ করে রাখেন ইউপি চেয়ারম্যান রমজান আলী। এছাড়া তার বিরুদ্ধে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ত্রাণ ও ভিজিডির চাল বিতরণে অনিয়ম এবং নিয়ম বহির্ভূতভাবে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে ভিজিডির চাল বিতরণসহ দায়িত্ব পালনে অবহেলার নানা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখা থেকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর