সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশের নওগাঁ ইউনিয়ন আঃলীগের সম্মেলনে সভাপতি মোফাজ্জল সম্পাদক আব্দিল হাই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

প্রদীপ কর্মকার নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে প্রভাষক মোফাজ্জল হোসেন ও সাধারন সম্পাদক পদে আব্দুল হাই সরকার নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মোফাজ্জল হোসেন ভোট পেয়েছেন ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেদ আলী ৭১, সাইফুজ্জামান আলম ৫০, হাই চৌধুরী ১৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল হাই সরকার ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলহাজ উদ্দিন খন্দকার পেয়েছেন ৬১ ভোট, রিপন ৩৮, মোহাম্মাদ আলী জিন্নাহ পেয়েছেন ১৭ ভোট। শনিবার (২১নভেম্বর) সকালে উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রী কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুজ্জামান আলমের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, দপ্তর সম্পাদক আব্দুস সালাম বিএসসি, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন তাপস সহ অারো অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন খন্দকার।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর