মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

পাবনায় করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে “নো মাস্ক নো সার্ভিস” শীর্ষক সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৫:৪২ অপরাহ্ন

পাবনা প্রতিনিধি:

পাবনায় আসন্ন শীত কে কেন্দ্র করে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ২য় ভয়াবহতা মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে “নো মাস্ক নো সার্ভিস” শীর্ষক সচেতনতামূলক মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭’ নভেম্বর) সকালে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সামনে কর্মসূচিতে অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম,বিপিএম, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছা-সেবামূলক সংগঠনের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ সাধারন মানুষ।

এসময় বক্তারা করোনা থেকে নিজেদের সুরক্ষায় সকলকে মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানান। পাবনার সকল সরকারী অফিস গুলতে মাস্ক ব্যবহার করা বাধ্যতমূলক করা হয়েছে। মাস্ক ছাড়া কাউকে কোন ধরনের সার্ভিস প্রদান করা হবে না বলে জানান পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। তিনি আরো বলেন আসন্ন শীতে কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলার জনসাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে জেলার প্রতিটি উপজেলায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। প্রাথমিক ভাবে জনগনকে মাস্ক ব্যবহার উদ্বুদ্ধ করতে আজকের এই আয়োজন। তবে আগামী কাল থেকে মাস্ক ব্যবহারে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন । শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এ সময় পাবনা জেলার মুক্তিযোদ্ধাগণ, পাবনা প্রেসক্লাব, পাবনা সংবাদপত্র পরিষদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ, যুবলীগ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর