মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

আটঘরিয়ায় মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ উপলক্ষে মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৫:১৩ অপরাহ্ন

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ায় মাস্ক পরিধান করুন, সেবা নিন এই বিষয়কে সামনে রেখে গতকাল মঙ্গলাবার (১৭ নভেম্বর) সকাল এগারোটার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুনের নেতৃত্বে উপজেলা প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বৈষিক মহামারি কোভিড-১৯ দ্বিতীয় ধাপে মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে এই মানববন্ধনে অংশ গ্রহন করেন সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, কৃষি অফিসার রোখশানা কামরুনাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী, দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মোনতাকিমুর রহমান, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, বেলাল হোসেন খান, মাহবুবা কাতুন মায়া সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও এলাকার সুধীজন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন জানান, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর