সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুরে এমপি স্বপনের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১১টায় উপজেলার জামিরতা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কৈজুরি,পোরজনা, সোনাতনী ও গালা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । পোরজনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জামিরতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হায়দার আলী, জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার প্রমূখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। আজ সোমবারে তার অপারেশনের কথা রয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর