মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

আটঘরিয়ায় মরহুম আব্বাস আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৭:৩৩ অপরাহ্ন

মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ায় মরহুম আব্বাস আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট/২০ইং শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ঐতিহ্যবাহী ধলেশ্বর মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ধোন করেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম।

বিশ^ বাংলা ২৪ টিভি’র চেয়ারম্যান আলিম খান আকাশ এর পৃষ্টপোষকতায় এই টুর্নামেন্টে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।

ধরেশ^র সোনালী সংঘের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, আটঘরিয়া প্রেসক্লাব সভাপতি খাইরুল ইসলাম, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, এসআই দুলাল, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ খান, সুনীল মাস্টার প্রমূখ।

উদ্ধোধন অনুষ্ঠানে কামার গ্রাম সোনালী সংঘ ২-০ গোলে চাটমোহর চিকনাই ফুটবল একাদশকে পারজিত করেন। প্রথম রাউন্ডে নকআউট পর্বে এই ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হবে। এসময় রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি বদিউজ্জামান বেনু, তার সহযোগি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইমাম আলী ও আবুল কালাম আজাদ। ধারাবর্ণনায় ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি ইলিয়াস মোল্লা ও শিক্ষক মুকুল হোসেন। এই খেলায় প্রথম রাউন্ড নকআউট পর্বে আটটি দল অংশ গ্রহন করবে। উদ্ধোধনী খেলায় হাজার হাজার ফুটবল দর্শকের সমাগম হয়েছিল।

CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর