রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড  খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠান চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

বেলকুচিতে স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন ইউএনও

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ৩:২৯ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার দৌলতপুর ইউনিয়নের চর ধুলগাগড়াখালী গ্রামে বাল্যবিবাহ বন্ধ করেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি অষ্টম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন। শুক্রবার রাতে চর ধুলগাগড়াখালী গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে চর ধুলগাগড়াখালী গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে একই ইউনিয়নের জামতৈল গ্রামের তাত শ্রমিক (২১) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী।

 

কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে বরের পিতা ও কনের পিতার প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন এবং তাদেরকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন ও তাদের ছেলে ও মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর