রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিশুর গলা থেকে সোকেচের তালা উদ্ধার করেছে কামারখন্দে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

খন্দকার মোহাম্মাদ আলী:

সিরাজগঞ্জের কামারখন্দে রিফাত (২) নামে এক শিশুর গলায় আটকে যাওয়া একটি সোকেচের তালা বিনা অস্ত্রাপচারে ঝুঁকি নিয়ে উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। রিফাত উল্লাপাড়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে। রিফাতের স্বজনরা জানান, বুধবার সকালে সোকেচের তালা দিয়ে খেলছিল রিফাত। হঠাৎ করেই তালা গলায় আটকে যায়। পরে রিফাতকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন জানান, গলায় তালা আটকে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসার পর আটকে থাকা তালাটি উদ্ধারে চেষ্টা চালায় চিকিৎসকরা।

 

এমতাবস্থায় কিছুক্ষণ পর শিশুটি অচেতন হয়ে পড়ে। তবুও অনেকটা ঝুঁকি নিয়েই মূমুর্ষ এই শিশুর শ্বাসনালী থেকে তালা উদ্ধারে চেষ্টা চালিয়ে যান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমনুল হক, মেডিকেল অফিসার ডা. ফারাহ নাজ দোলা, ডা. নওশীন ইয়াসমিন তন্নী, ডা. ফাহিম, এ্যাসিসটেন্ট মেডিকেল অফিসার ইউসুফ আলী ও নার্স সাদিয়া জাহান সুমাইয়া।প্রায় ৭ মিনিট চেষ্টার পর অবশেষে শিশুটির গলা থেকে তালাটি উদ্ধার করেন চিকিৎসকরা। তালা উদ্ধার করে শিশুটির উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর