রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড  খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠান চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

অর্থাভাবে দুর্গাপুজা থেকে বঞ্চিত সলঙ্গার জেলে সম্প্রদায়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ১০:২৪ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

একেতো মহামারী করোনা তার উপর আবার সরকার ঘোষিত মাছ ধরা নিষিদ্ধ, কর্মহীন হয়ে এমন চরম আর্থিক সংকটে অর্ধাহারে – অনাহারে ভুগছে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের জেলে সম্প্রদায়। এলাকার যারা মাছ ধরার পেশায় নিয়োজিত বর্তমানে তাদের আগের মত রোজগার নেই। দুর্গা পুজা উৎসব করার প্রবল ইচ্ছা থাকলেও তারা অর্থের কাছে হার মানতে বাধ্য হচ্ছে।শুধু পুজাই নয়, অর্থাভাবে তারা এখন মানবেতর জীবন যাপন করছে। জেলে সম্প্রদায়ের বসবাসরত এলাকা হিসেবে পরিচিত নলকা ইউপির এরান্দহ মাঝিপাড়া, যাকে হালদারপাড়া বলা হয়। হালদার পাড়ার যতি হালদার,সুচিত্র হালদার,শচিন হালদার,নিতাই হালদার,ধীরেন হালদার,বিমল হালদার, পামোছা হালদার বুদ্ধিস্বর হালদার সহ অনেকেই জানান,তাদের এই মাছ ধরার পেশায় আগের মত আর আয় রোজগার আর নেই।

 

খুব কষ্টে সংসার চালাতে হয়। দ্রব্য মুল্যের উধ্বগতিতে পরিবার নিয়ে খুব কষ্টে সংসার চালাতে হয়। আক্ষেপ করে অনেক হালদারই বলেন,অভাবের তাড়নায় আমরা দুর্গোৎসব হতে বঞ্চিত হলাম। নলকা ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার জানান,আমার ইউনিয়নে কয়েকটা মন্ডপে পুজা উদযাপন হচ্ছে। আমার পরিষদের পক্ষ থেকে সাধ্যমত তাদের আর্থিক সহযোগীতা করেছি। হালদার পাড়ায় দুর্গাপুজা অনুষ্ঠিত হলে তাদেরকেও আমার সাধ্যমত আর্থিক সহযোগীতা করতাম।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর