রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড  খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠান চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

উল্লাপাড়ায় ৫তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৬:১৮ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার বেলা ৩ টার সময় জয়দেব সড়কের এবি ম্যানশন এর পাঁচতলা ভবনের ছাদ থেকে আত্মহত্যায় লাফ দিয়ে নিচে পড়ে কলেজ ছাত্রী তানিয়া (১৮) এবং ঘটনার ঘন্টা দেড়েক পর তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নিয়েছে। সে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ও স্থানীয় বিজ্ঞান কলেজের এইচএসসি’র ছাত্রী বলে জানা যায়।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তাকে পথচারীরা উদ্ধার করে স্থানীয় উপজেলা সদর হাসপাতালে নেয়। সেখানে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়া সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসায় পাঠানো হলে পথে সে মারা গেলে, তার মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।
মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম জানান, তার মৃত্যুর খবর পেয়ে চেংটিয়া গ্রামে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর