রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড  খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠান চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

ইসলামী আন্দোলন সিরাজগঞ্জ জেলা সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৮:৫৩ অপরাহ্ন

খন্দকার মোহাম্মাদ আলী:

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী মুহিববুল্লাহ (৪৫) কে হত্যার হুমকী দেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ মিডিয়া হাউসে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে একথা জানান মুফতি মুহিববুল্লাহ।

এসময় জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ মিরাজ মানসুর, থানা যুব আন্দোলনের নেতা মোঃ মাসুদুর রহমান, হাফেজ মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে মুফতি মুহিববুল্লাহ বলেন, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়াকান্দা পাড়া গ্রামের অলিউল্লাহ ওরফে অলি (২৭), আক্কাস (২৮) আব্দুল মমিন (৪০), নাসিরুল্লাহ নাসির (২৫) আমার উপর হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হই। এনিয়ে আসামীরা বিভিন্ন সময় আমার ক্ষতি করার চেষ্টা করে। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর আসামীদের বিরুদ্ধে আমি ৭ ধারায় মামলা দায়ের করি। এর মামলা দায়েরের পর থেকে তারা আরো ক্ষুব্ধ হয়।

গত ১৫ অক্টোবর আসামীরা আমাকে হত্যার হুমকী দেয়। এতে আমি আমার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তহীনতায় ভুগছি। এসময় সিরাজগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর