রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড  খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠান চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

তাড়াশ পৌরসভা শহরের টি,এন্ড,টি মোড়ের বাসিন্দাদের জলাবদ্ধতায় ভোগান্তি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৭:০১ অপরাহ্ন

জাকির আকন বিশেষ প্রতিনিধি, চলনবিল:

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে থেকে টি,এন্ড ,টি মোড় পর্যন্ত রাস্তায় জলাবদ্ধতায় শতাধিক পরিবারের বাসিন্দারা চরম ভোগন্তিতে পানিবন্ধী জীবন যাপন করছে । গত ১ মাস যাবত এই জলাবদ্ধতা সৃষ্টি হলেও নিরসনের জন্য কোন উদ্যোগ নেওয়া হয়নি বাসিন্দাদের অভিযোগ। সরজমিনে ও স্থানীয়দের অভিযোগে জানা যায়, তাড়াশ পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে থেকে টি,এন্ড, টি মোড় পর্যন্ত রাস্তায় প্রায় ১মাসের অধিক সময় জলাবদ্ধতার মধ্যে পানি বন্ধী অবস্থায় রয়েছে যাতায়াত করছেন শতাধিক পরিবার । এই রাস্তায় বাসিন্দা শিক্ষক আহমেদ আলী বি,এস,সি জানান, এই রাস্তায় জলাবদ্ধতায় দুর করার জন্য পৌরসভার অফিসে সচিবের কাছে আবেদন করেছি । সেচ পাম্প লাগানোর জন্য পৌর সচিব কে অনুরোধ করেছি কিন্তু কাজ হয়নি ।

 

তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন জানান পানি বন্ধী অবস্থায় বাসায় থাকতে হচ্ছে বাসা থেকে বের হলেই হাটু পানি। সমস্যা নিরসনে পৌরসভার কোন ব্যবস্থা নেই বলে ও তিনি জানান ।সরজমিনে দেখা যায় আব্দুর রহমান চেয়ারম্যানের বাড়ীর সামনে রাস্তায় জলাবদ্ধতায় পানি বের হতে পারছে না ফলে এই এলাকার বাসিন্দাদের ভোগান্তি যেন সারা বছরই থাকে । স্থানীয় বাসিন্দারা জানান, পানি প্রভাবের খাল গুলো ভরাট হওয়ায় এ বছর প্রচুর বৃষ্টিপাত ও বর্ষার পানি বের হতে পারে নি হওয়ায় জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে । পৌর সচিব মোঃ আশরাফুল আলম ভ’ইয়া জানান, পানি নিস্কাশনের জন্য সামনে প্রকল্প দিয়ে ড্রেনেজ ব্যবস্থার কাজ করা হবে ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর