রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

তাড়াশ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সিদ্বান্ত ১২ ডিসেম্বর কাউন্সিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

জাকির আকন বিশেষ প্রতিনিধি, চলনবিল:

আজ শনিবার ( ১৭ অক্টোবর) তাড়াশে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২০ নভেম্বরের মধ্যে উপজেলার সব ইউনিয়ন এবং ১২ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হযেছে । উপজেলা সভাপতি মোঃ আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, তাড়াশ-রায়গঞ্জ- সলঙ্গার সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, জেলা সহসভাপতি মোঃ আবু ইউসুফ সুর্য, কে এম হোসেন আলী হাসান, সাবেক সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ পৌর আ’লীগ সভাপতি মোঃ হেলাল উদ্দিন।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের সহসভাপতি মোঃ মোক্তার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক শ্রী রজত ঘোষ, এস আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীনুর আলম লাবু , প্রচার সম্পাদক মোঃ আছাব আলী কিরণ, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আনোয়র হোসেন তাপস, যুবলীগের সভাপতি ও ভাইসচেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা আ’লীগ সভাপতি মোছাঃ মনোয়ারা খাতুন মিনি, মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন রুবেল, সাধারন সম্পাদক মোঃ শামীম হোসেন আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম কবির প্রমূখ । সভায় আগামী ১২ ডিসেম্বর উপজেলা আ’লীগের কাউন্সিলের দিন নির্ধারিত হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর