রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড  খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠান চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

উল্লাপাড়ায় অপ্রাপ্ত বয়স্ক বর আব্দুল হাকিম রেজাকে আটক করেছে পুলিশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ১২:৪৬ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুর্ণিমাগাঁতী ইউনিয়নে কৈবত্তগাঁতী গ্রামে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় একটি বাল্য বিয়ে বন্ধ করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ। উল্লাপাড়া মডেল থানা পুলিশ আটক করেছে আব্দুল হাকিম রেজা (১৫) নামের বরকে । আরশের আলী মেয়ে আয়রিন নিহারের (১৪) বিয়ের প্রস্তুতি চলছিল। পুর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন সরকার জানান, কৈবত্তগাতী গ্রামের আরশের আলীর মেয়ে আয়রিন নিহারকে বিয়ে করতে বরযাত্রীসহ আব্দুল হাকিম রেজা যাচ্ছিলেন।

 

উপজেলা নিবার্হী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশকে বিয়ে বন্ধের নির্দেশ দেন। এই নির্দেশনার আলোকে উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোশারফ হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সহযোগীতায় রাস্তা থেকে বর আব্দুল হাকিম রেজাকে আটক করে থানায় নিয়ে আসে। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন রাস্তা থেকে অপ্রাপ্ত বয়স্ক বর আব্দুল হাকিম রেজাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর