শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

মার্কিন নির্বাচন: ব্যালটে কি অন্য প্রার্থীদের নাম থাকবে?

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ৯:৫৯ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক প্রার্থীদের নাম যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের ব্যালট পেপারে থাকবে। তবে যারা স্বতন্ত্র প্রার্থী, তাদের বিভিন্ন রাজ্যের নানা রকম সময়সীমা ও শর্ত পূরণ করতে হবে।

প্রেসিডেন্ট পদ প্রার্থী সিমন্সের নাম ওকলাহোমা এবং লুইজিয়ানা রাজ্যের ব্যালট পেপারে থাকবে। কিন্তু অন্য ৩২টি রাজ্যে তার নাম নিবন্ধিত হয়েছে একজন “রাইট-ইন” প্রার্থী হিসেবে। অন্যদের ক্ষেত্রেও এ ধরনের নিয়ম কার্যকর হবে।

অর্থাৎ, ব্যালটে তাদের নাম থাকবে না, তবে কোনো ভোটার যদি নিজে ব্যালটে তাদের নাম লিখে দেন – তাহলে সেই ভোটটি তিনি পেলেন বলে ধরা হবে।

জেড সিমন্স স্বীকার করেন যে, তার জয়ের সম্ভাবনা খুবই কম। তবে তিনি মনে করেন, এ বছর না হলেও পরবর্তীতে কোনো এক সময় তিনি হোয়াইট হাউসে যেতে পারবেন।

নির্বাচনে জেতার অভিনব কৌশল রয়েছে। নির্বাচন কমিশনের উপাত্ত অনুযায়ী, ব্রক পিয়ার্স প্রচারাভিযানের জন্য ৩৭ লাখ ডলার খরচ করেছেন।

তার কথায়, তিনি সরাসরি নির্বাচনে জেতার কৌশল নেননি। তিনি চান একটি মাত্র রাজ্যে জিততে এবং লড়াইটাকে হাড্ডাহাড্ডি পর্যায়ে নিয়ে যেতে – যাতে প্রতিনিধি পরিষদ একজন বিজয়ী বেছে নিতে বাধ্য হয়।

তার কথা, এটা যখনই হয়েছে তখন তারা সমঝোতার ভিত্তিতে প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় বা শেষ স্থানে থাকা প্রার্থীকে বেছে নিয়েছে।

সমস্যা হলো, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা ঘটেছে মাত্র একবার – ১৮২৪ সালে। তবে ব্রক পিয়ার্সের দাবি – এবার নভেম্বরে তার বয়স হবে ৪০। তাই তার হাতে সময় আছে এবং এইভাবে তিনি ভবিষ্যতে শুধু তার জন্য নয় – যে কোনো স্বতন্ত্র প্রার্থীর জন্যই মাঠ তৈরি করে রাখতে চান।

স্বতন্ত্র প্রার্থীদের একটা সুবিধা হলো, ভোটে দাঁড়ানোর জন্য কোনো দলকে সন্তুষ্ট করতে হয়নি। তাই তারা স্বাধীনভাবে তাদের পছন্দ মতো ইস্যুতে কথা বলেন।

সূত্র : ব্যালটপিডিয়া


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর