শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

কাশ্মীরে ভারতবিরোধী বিক্ষোভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ১১:৪২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:অবরুদ্ধ কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই বিচ্ছিন্নতাবাদী নিহতের জেরে প্রধান শহর শ্রীনগরে ভারতবিরোধী বিক্ষোভ হয়েছে।

এক বিবৃতিতে দেশটির পুলিশ জানায়, পুলিশ এবং প্যারামিলিটারি সোমবার ভোরে শ্রীনগরের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় লুকিয়ে থাকা বিদ্রোহীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। এতে দুই বিদ্রোহী নিহত হয়।

স্থানীয়রা জানান, বেসামরিক নাগরিকের একটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত একজন পাকিস্তানি বিদ্রোহী। চলতি বছরের শুরু থেকে সে ওই এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। শ্রীনগরে প্যারামিলিটারি বাহিনীর ওপর দুটি ভয়াবহ হামলার জন্য সে অভিযুক্ত বলেও জানায় পুলিশ।

পুলিশের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পুলিশ-বিদ্রোহী গোলাগুলি শেষ হওয়ার পরই সাধারণ মানুষ ভারতবিরোধী স্লোগান দেন। পুলিশের দিকে পাথর নিক্ষেপ করলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল এবং ছররা গুলি ছোড়ে। এতে কেউ হতাহত হয়েছে কি না জানা যায়নি।

ভারত-পাকিস্তানের দখলে কাশ্মীর। দু’পক্ষই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। বিদ্রোহীরা স্বাধীন কাশ্মীর না হয় পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে লড়াই করছে।

কাশ্মীরী বিদ্রোহীদের পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী আখ্যা দিয়ে আসছে ভারত। পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করছে। তবে কাশ্মীরিরা এ লড়াইকে নিজেদের স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করছে।

দীর্ঘ সংঘাতে সাধারণ মানুষ, বিদ্রোহী এবং ভারতীয় বাহিনীর সদস্যসহ প্রায় এক লাখের মতো মানুষ নিহত হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর