সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

অভয়নগর নওয়াপাড়ায় তিন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৯:৪৭ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরের অভয়নগর নওয়াপাড়ায় তিন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্ত আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) প্রেসক্লাব যশোরে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৈনিক ইত্তেফাকের অভয়নগর সংবাদদাতা ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. বদরুজ্জামান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সহ-সভাপতি তহীদ মনি, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ নওয়াপাড়ার প্রায় ১০/১২ জন সাংবাদিক। সংবাদ সম্মেলনে সাংবাদিক বদরুজ্জামান বলেন, নওয়াপাড়া বেঙ্গল খেয়াঘাট অবৈধভাবে দখলের বিরুদ্ধে যশোরের দুটি পত্রিকায় সংবাদ প্রকাশ করার জের ধরে গত ৮ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার সময় নওয়াপাড়ার কুখ্যাত সন্ত্রাসী ফারুক, মিঠু শেখসহ ৮/১০ জন সশস্ত্র সন্ত্রাসী আমার উপর হামলা করে।

 

এ সময় ঠেকাতে গেলে সন্ত্রাসীরা আমার সহকর্মী কাজী মোস্তাক আহমেদ, দবির উদ্দিন মোল্যা ও শেখ মো. আবুল বাসারকে বেড়ধক মারপিট ও আমার পত্রিকা অফিস ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় আমার সহকর্মী কাজী মোস্তাক আহমেদ উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৯/২০২০, তারিখ- ০৮/১০/২০২০। এছাড়া এদের বিরুদ্ধে যশোর আদালতে চাঁদাবাজি মামলা রয়েছে। যার সি.আর নং- ৫৫/২০২০, অভয়নগর থানায় সাধারণ ডায়েরী রয়েছে। যার নং -৩৭০/২০২০। সন্ত্রাসীদের বিরুদ্ধে এসব মামলা এবং একাধিক অপরাধের অভিযোগ থাকার পরেও পুলিশ উল্লেখিত আসামীদের না ধরে উস্কানী দিচ্ছে এবং আমাকে হয়রানি করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার পরামর্শ দিচ্ছে। যার ফলে আমি এবং আমার সহকর্মী সাংবাদিকরা নওয়াপাড়া শহরে এসব চিহ্নিত সন্ত্রাসীদের ভয়ে টিকতে পারছিনা। এসব বিষয়ে স্থানীয় থানা পুলিশকে জানানোর পরেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেনা।

 

এদিকে, গত ৯ অক্টোবর নওয়াপাড়া প্রেসক্লাবে এই হামলা মামলার আসামীরা নওয়াপাড়ার একজন হলুদ সাংবাদিকের (যিনি ক্যাডার থেকে লিডার) সহায়তায় আমাকে তথাকথিত সাংবাদিক আখ্যা দিয়ে একটি মনগড়া, মিথ্যা সংবাদ সম্মেলন করেন। আজকের সংবাদ সম্মেলন থেকে আমি উক্ত মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সাথে আমি প্রশাসন, যশোর প্রেসক্লাব নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করছি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর