রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সলঙ্গা থানার বওলাতলা পল্লী উন্নয়ন সমিতি মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৯ অক্টোবর) বিকেলে জনাকীর্ণ মাঠে ফেউকান্দি ইয়াং স্টার ক্লাব বনাম কুঠিপাড়া শতদল স্পোটিং ক্লাব অংশ গ্রহন করে। ২-১ গোলে কুঠিপাড়া শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। সলঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুবুল আলম রাসেলের সভাপতিত্বে খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সফল সংগ্রামী সভাপতি,জননেতা আকমল হোসেন বাদশা। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু, সাধারন সম্পাদক রিপন আহমেদ, পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাবেক জেলা ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম রাজু, সলংগা থানা ছাত্রলীগের সাবেক সদস্য ইমতিয়াজ হাসান, সলংগা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, সলংগা অনার্স কলেজ শাখা ছাত্রলীর সাধারন সম্পাদক আব্দুল্লাহ সরকার, সাংবাদিক হোসেন আলী, টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তামিম, আব্দুল জব্বার সহ অন্যান্য সম্মানীত অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলকে রঙিন টিভি ও রানার্স আপ দলকে এন্ড্রয়েট মোবাইল ফোন পুরস্কার তুলে দেন সম্মানীত অতিথিবৃন্দ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর