শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সাভারে মৃত্যুর দুই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৯:০১ অপরাহ্ন

সাদ্দাম হোসেন, সাভার প্রতিনিধি:

সাভারে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মৃত্যুর প্রায় দুই মাস পর কবর থেকে সাহাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে সাভারের ইমান্দিপুর কবরস্থান থেকে এই মরদেহ উত্তোলন করা হয়েছে। নিহত সাহাজ উদ্দিন সাভারের ইমান্দিপুরের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম রসুল মিয়া। নিহত সাহাজ উদ্দিন ফলের ব্যবসা করত। গত ১২ আগস্ট নিহতের মেয়ে রাবেয়া বাদি হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। নিহতের মেয়ের বরাত দিয়ে পুলিশ সাথে কথা বলে জানা যায়, গত ৭ই আগস্ট সাহাজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।

 

সেসময় ধারণা করা হয়েছিল যে সে পানিতে ডুবে মারা গেছে। কিন্তু পরে তার মেয়ে আদালতে হত্যা মামলা দায়ের করে। তাই ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য সাভার থানা পুলিশ, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সিআইডিকে ময়না তদন্তের জন্য নির্দেশ দেয়া হয়। এ নির্দেশ মোতাবেক আজ ওই এলাকা থেকে মৃত্যুর দুই মাস পর মরদেহ উত্তোলন করা হয়েছে। নিহতের মেয়ে রাবেয়ার অভিযোগ তার বাবা সকালে ব্যায়াম করতে গেলে ফাহাদ নামে এক ব্যক্তির গায়ে কাদা ছিটে যায়।

 

আর এর জের ধরেই তার বাবাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। এব্যাপারে সিআইডি ঢাকা জেলার উপপরিদর্শক আলম মিয়া বলেন, নিহত সাহাজ উদ্দিনের মৃত্যুর কারন ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এর আগে কোনো কিছুই বলা যাচ্ছে না। মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ, সিআইডি পুলিশ, সাভার মডেল থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর