সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

ঝালকাঠিতে বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারন  সম্পাদক আবু জাফর ক‌রোনা আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৬:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি:
বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরামের (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা একা‌ধিকবার নির্বা‌চিত কেন্দ্রীয় সাধারন সম্পাদক এবং সাংবা‌দিক নির্যাতন প্রতিরোধ ক‌মি‌টি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাংবা‌দিক নেতা আহ‌মেদ আবু জাফর ঝালকাঠিতে ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন।
 র‌বিবার রাতে তাঁর ফেসবুকে বিবৃ‌তি দিয়ে‌ নি‌জে ক‌রোনা আক্রান্ত হওয়ার বিষ‌য়টি গণমাধ্যমে নি‌শ্চিত ক‌রেছেন।
সাংবা‌দিক নেতা আহ‌মেদ আবু জাফর জানান, গত ক‌য়েক দিন ধ‌রে  জ্বর‌ ছিল। এরই প্রেক্ষি‌তে ক‌রোনা স‌ন্দেহে প‌রীক্ষার জন‌্য শুক্রবার স্থানীয় ঝালকাঠি সদর হাসপাতালে প‌রিক্ষার জন‌্য নমুনা জমা দেন তি‌নি। র‌বিবার রাতে রি‌পো‌র্টে ক‌রোনা পজে‌টিভ ধরা পড়ে।
বর্তমা‌নে  ঝালকাঠির নিজ বাসায় চিকিৎসাধীন র‌য়ে‌ছেন তি‌নি। নি‌জের শা‌রি‌রিক সুস্থতা চে‌য়ে সকল শুভাকা‌ঙ্খি‌ সাংবা‌দিক ও আত্মীয় স্বজ‌নসহ দেশবাসীর কা‌ছে ‌দোয়া চে‌য়ে‌ছেন তি‌নি।ঝালকাঠি জেলা শাখার পক্ষ হতে তার আশু রোগমুক্তি কামনা করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর