শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

সৌদি বাদশাহ, যুবরাজ ও ট্রাম্পের মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেন আদালত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৯:৫৫ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:দাহিয়ান শিক্ষার্থীদের বাসে বোমা হামলার ঘটনায় সৌদি বাদশাহ,যুবরাজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সহ ১০ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রিত একটি আদালত। এতে ইয়েমেনের প্রেসিডেন্টের বিরুদ্ধেও একই রায় দেওয়া হয়েছে।

ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রিত ইয়েমেন নিউজ এজেন্সি বুধবার জানায়, বিশেষায়িত অপরাধ আদালতে বিচারক রিয়াদ আল-রাজামির সভাপতিত্বে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। মাজ জেলার দাহিয়ানে শিক্ষার্থীবাহী একটি বাসে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার বিচারে এই অধিবেশন বসে।

হুথিদের বার্তা সংস্থা জানায়, বিচারে দশজনকে দোষী সাব্যস্থ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল-সৌদ, সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুলআজিজ আল-সৌদ, তুর্কি বিন বান্ডার বিন আব্দুলআজিজ আল-সৌদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জেমস নরমান ম্যাটিস, নর্টন সোয়ার্ৎজ, আব্দরাব্বুহ মনসুর হাদি, আলি মোহসেন সালেহ আল-আহমার, আহমেদ ওবেইদ বিন দাগর ও মোহাম্মদ আলি আহমেদ আল-মাকদাশি।

রায়ে বোমা হামলায় নিহতদের পরিবারকে ১০ বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর