শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

বিএসএফকে মমতার হুঁশিয়ারি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ৮:৫৯ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:শিলিগুড়িতে দাঁড়িয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

‘তিনি বলেন, আমি খবর পেয়েছি কুচবিহারের কিছু সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফের জওয়ানরা গুলি চালাচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে’।

তিন দিনের সরকারি সফরে মমতা ব্যানার্জি গতকাল উত্তরবঙ্গে পৌঁছেছেন বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা নিয়ে।

উত্তরবঙ্গের কুচবিহার, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গা থেকে সম্প্রতি বিএসএফের বাড়াবাড়ির অনেক খবর ভারতীয় মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

গত আগস্ট মাসে কোচবিহারের তুফানগঞ্জে এক যুবক বিএসএফের গুলিতে মারা যান এবং তা নিয়ে মমতার কাছে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। যেহেতু সামনে নির্বাচন তাই মমতা আজ বিএসএফের কর্মকর্তাদের এই হুঁশিয়ারি দিলেন।

গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগ আমরা পেয়েছি… এসব কিন্তু এবার বন্ধ করতে হবে বললেন মমতা।

বিএসএফ একটি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং তাদের কাজ হলো সীমান্তরক্ষা।

মমতা মনে করিয়ে দিলেন পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা কিন্তু রাজ্য পুলিশের হাতে যার অর্থ বিএসএফ যেন আমার এক্তিয়ারের বাইরে নাক না গলায়। আমি পুলিশকে বলছি ভালো করে সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি করুন…কোনো অবৈধ কাজ যেন না হয় বললেন মমতা ব্যানার্জি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর